শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

হিথরো বিমানবন্দরে খালেদা জিয়া

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার (৫ই মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমান গাড়ি চালিয়ে তার মাকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। ছবিতে বিমানবন্দরে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে দেখা গেছে।

লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

গত ৮ই জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চার মাস পরে আবার সেই বাহনেই দেশে ফিরছেন তিনি।

এইচ.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250