মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ *** ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ *** ‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে। বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না।’ গতকাল (২৩শে ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি কিন্তু সবসময় বলি যে বাণিজ্য আর রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, আরও ১০ টাকা করে (কেজিতে) বেশি লাগবে। আমি যদি ভারত থেকে চাল প্রতিযোগিতামূলক দামে পাই তাহলে অন্যখান থেকে আনব না।

ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এখন মোটামুটি অবস্থায় রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বৈদেশিক বিষয়ে তো রেটরিক্স (বাগাড়ম্বর) অনেক বেশি হয়।

রাজনীতিবিদরা এমন রেটরিক্স করে। রাজনীতিবিদরা কথা বলে বাসায় গিয়ে বলেন, যা বলছি বলার জন্য বলছি। তো সে রকম রেটরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি সম্পর্ক খুব একটা খারাপের দিকে যাবে না।আমরা চেষ্টা করছি।

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য কী কাজ করছে- এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সম্পর্কটায় কাজ হচ্ছে। কয়েক দিন পর জানতে পারবেন। ভারতের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা অবহিত আছেন। এত বিস্তারিত বলা যাবে না।

আমি নিজে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি’। দেশে ভারতবিরোধী প্রচার সম্পর্কে উপদেষ্টা বলেন, এগুলো যারা বলছে তারা আমাদের জন্য (সম্পর্ক) জটিল করে ফেলছে। এগুলো তো আমাদের জাতীয় মনোভাব না। এটি বন্ধ করার জন্য সরকার কি কোনো উদ্যোগ নিয়েছে- জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবই কি বন্ধ করা যায়? একজন দাঁড়িয়ে বলে দিল, সেটাকে আপনি কীভাবে থামাবেন।

জে.এস/

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250