বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২০শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, এ দেশের মানুষ তাদের কোনোদিন ক্ষমতায় আনবে না।’

আজ বুধবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে এসে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে। তারা খুব সুন্দর সুন্দর কথা বলে। মিঠা মিঠা ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগোতে হবে।’

নির্বাচনের আগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখন ভীষণভাবে তারা ঢাকঢোল বাজাচ্ছিল, ক্ষমতায় এসে গেছে। কিন্তু তারা আসেনি এবং আসতেও পারবে না।

তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ, এই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে হত্যা করেছিল, আমাদের মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছিল। আমরা কোনমতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না।’

তিনি আরও যোগ করেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তার অর্থ এই না আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন। অস্তিত্বের বাইরে গিয়ে কথা বলবেন আর আমরা সেটা মেনে নেব। এই দেশের মানুষ তা করতে দেবে না।

জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্নভাবে এই অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝাচ্ছে যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি।’

বর্তমান প্রধানমন্ত্রীর নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে আমার প্রধানমন্ত্রী বলেছেন, মেয়েরা ডিগ্রি পাস করবে, কোনো বেতন দিতে হবে না। এই যে মানুষের পক্ষে, মানুষের জন্য বিভিন্ন ধরনের কাজগুলো—এই কাজগুলো আমরাই শুরু করেছিলাম। দেশনেত্রী খালেদা জিয়া ২০১৬ সালে প্রথম ভিশন ২০৩০ দিয়েছিলেন সংস্কারে। আমরা লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৪-১৫ বছর। আমরা ২০২১ সালে, ২২ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। সুতরাং যারা মানুষকে বলেন বিএনপির এই সরকার সংস্কার করতে চায় না—মিথ্যা কথা বলেন ‘

ঠাকুরগাঁওয়ের পুরাতন বিমানবন্দরটি পুনরায় চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীও বলেছেন হবে। আগামী দুই বছরের মধ্যে ইনশাআল্লাহ এখানে বিমানবন্দর চালু হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250