শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

মোদি-ইসরায়েল ‘অশুভ অক্ষের’ নেপথ্য কারিগরও যৌন অপরাধী এপস্টেইন, দূতিয়ালিতে আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন বিচার বিভাগ নতুন করে ৩০ লাখ গোপন নথি প্রকাশ করার পর আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় উঠেছে। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক ইসরায়েল সফর এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন তৈরিতে পর্দার আড়ালে প্রধান ভূমিকা পালন করেছিলেন কুখ্যাত যৌন অপরাধী ও আর্থিক কেলেঙ্কারির খলনায়ক জেফরি এপস্টেইন।

প্রকাশিত নথিতে দেখা যায়, ২০১৭ সালের ১৬ মার্চ ভারতের প্রভাবশালী ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনিল আম্বানি এপস্টেইনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছিলেন। দিল্লিতে একটি সফরের পর আম্বানি লেখেন:

‘হ্যালো, দিল্লিতে ছিলাম। নেতৃত্ব চাচ্ছেন আমি যেন যত দ্রুত সম্ভব জ্যারেড কুশনার এবং স্টিভ ব্যাননের সঙ্গে দেখা করি। দয়া করে পরামর্শ দিন। সম্ভবত মে মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফরে যাবেন। সেখানেও আপনার সহায়তা প্রয়োজন।’

এপস্টেইন এর উত্তরে ইতিবাচক সাড়া দেন এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। এমনকি যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে হবেন, তা নিয়েও এপস্টেইনের পরামর্শ চেয়েছিলেন আম্বানি। তথ্যসূত্র: ড্রপসাইট।

২০১৭ সালের জুলাই মাসে নরেন্দ্র মোদি ভারতের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। এই সফরের আগে এপস্টেইন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং অনিল আম্বানির মধ্যে প্যারিসে বৈঠকের সমন্বয় করেন।

সফর সফল হওয়ার পর ২০১৭ সালের ৬ই জুলাই এপস্টেইন কাতার-সংশ্লিষ্ট এক প্রভাবশালী ব্যক্তিকে (জাবর ওয়াই) ই-মেইল করে উল্লাস প্রকাশ করেন। তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ গ্রহণ করেছেন এবং মার্কিন প্রেসিডেন্টের সুবিধার জন্য ভালোই নর্তন-কুর্দন করেছেন...এটি কাজে দিয়েছে!’ একই দিন তিনি আম্বানিকেও অভিনন্দন জানিয়ে লেখেন, ‘আপনার লোকটির পারফরম্যান্স ছিল অত্যন্ত চতুর এবং নিখুঁত।’

এই কূটনৈতিক তৎপরতার সমান্তরালে বড় ধরনের ব্যবসায়িক স্বার্থও জড়িয়ে ছিল। মোদির সফরের পরপরই দেখা যায়, অনিল আম্বানির কোম্পানি ‘রিলায়েন্স ডিফেন্স’ ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা ‘রাফাল’-এর সঙ্গে ১০ বিলিয়ন ডলারের (প্রায় ৮০ হাজার কোটি টাকা) একটি যৌথ চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ভারতে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়। 

এপস্টেইন নিজেই আম্বানিকে আশ্বস্ত করেছিলেন, তার (এপস্টেইন) কলঙ্কিত ভাবমূর্তি বা গুগল সার্চের তথ্য নিয়ে আম্বানি যেন চিন্তিত না হন। কারণ, উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে সম্পর্ক থাকলেই সব ম্যানেজ হয়ে যাবে।

নতুন নথিতে বর্তমান ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর নামও উঠে এসেছে। ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার মাসখানেক পরই এপস্টেইনের নিউইয়র্কের বাড়িতে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে হরদীপ সিং পুরী, এহুদ বারাক এবং ল্যারি সামারস উপস্থিত ছিলেন।

পরে ২০১৪ সালের ডিসেম্বরে পুরী এপস্টেইনকে ই-মেইল করে লেখেন, ‘আপনি ব্যাপারগুলো ঘটাতে পারেন। আপনার কোনো পরামর্শ আছে?’ এই যোগাযোগের সূত্র ধরেই লিংকডইন-এর প্রতিষ্ঠাতা রিড হফম্যানের সঙ্গে ভারতের ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পের মেলবন্ধন তৈরি হয়। ২০১৫ সালে সিলিকন ভ্যালিতে মোদি তার বক্তৃতায় রিড হফম্যানের প্রশংসা করেছিলেন, যার নেপথ্য কারিগর ছিলেন এপস্টেইন।

এই খবর প্রকাশিত হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার (৩১শে জানুয়ারি) একটি কড়া বিবৃতি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী এবং তার ইসরায়েল সফর নিয়ে এপস্টেইন ফাইলের যে রিপোর্টের কথা বলা হচ্ছে, আমরা তা দেখেছি। ২০১৭ সালের প্রধানমন্ত্রীর সেই সফর ছিল একটি রাষ্ট্রীয় সফর। এর বাইরে ওই ই-মেইলে যা বলা হয়েছে, তা একজন দণ্ডিত অপরাধীর বাজে কল্পনা ছাড়া আর কিছুই নয়। আমরা একে চরম অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করছি।’

বিতর্ক এখানেই শেষ নয়। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে মোদি বিশাল জয় পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এপস্টেইন পুনরায় সক্রিয় হন। তিনি স্টিভ ব্যাননকে মেসেজ করেন, মোদি তার প্রতিনিধি (আম্বানি) পাঠাচ্ছেন। এপস্টেইনের দাবি ছিল, মোদি ব্যাননের ‘চীনবিরোধী ভিশন’কে সমর্থন করেন এবং মোদি-ব্যানন বৈঠকটি হওয়া জরুরি।

জেফরি এপস্টেইন ২০০৭ সাল থেকেই একজন নিবন্ধিত যৌন অপরাধী হওয়া সত্ত্বেও ভারতের নীতিনির্ধারক মহলের এমন উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা আন্তর্জাতিক কূটনীতিতে এক অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে।

জে.এস/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250