রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ধানমন্ডিতে বড় পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৫ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে। এতে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার প্রচার করা হয়।

শুক্রবার (১০ই অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডি বেল টাওয়ারের সামনে এলইডি স্ক্রিনের মাধ্যমে এই প্রদর্শনীর আয়োজন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম।

সাক্ষাৎকার প্রচারের আগে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষদের উদ্দেশ্য করে ব্যারিস্টার অসীম বলেন, সাক্ষাৎকারে তারেক রহমান বলেননি যে, তিনিই একমাত্র নির্যাতিত, তিনি বলেননি, দুঃখ-দুর্দশা তার সবচেয়ে বেশি।

তিনি বলেছেন, দলের প্রতিটি নেতাকর্মী তার মতোই নির্যাতনের শিকার হয়েছেন। এটাই হলো নেতার নেতৃত্ব। এটাই মমত্ববোধ। তারেক রহমান অনেক কথা বলেছেন, কিন্তু প্রতিহিংসার কথা বলেননি।

তিনি বিচারের কথা বলেছেন, কারণ বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে বিচার বিভাগের কথা বলা আছে। স্বাধীন বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে যারা অপকর্ম, দুষ্কর্ম করেছেন, তাদের বিচার হতে হবে।

সাক্ষাৎকার প্রচারের সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার অসীমের সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ নিউমার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান এলাকার বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

জে.এস/

তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250