সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবিতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারাদেশে নির্বাচন-পরবর্তী সাম্প্রদায়িক হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সহিংসতার প্রতিবাদে আজ শনিবার (২০শে জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক বাসুদেব ধর। পূজা উদযাপন পরিষদের ডাকে দেশের বিভিন্ন স্থানে অনুরুপ মানববন্ধন পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা গত ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় এবং ৫ম বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বিভিন্ন জেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের অনুরোধ করেন তারা।

বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, ঝিনাইদহ, পিরোজপুর, মাদারীপুর, কুষ্টিয়া, লালমনিরহাট, কুমিল্লার দাউদকান্দি, ঠাকুরগাঁও, গাইবান্ধা, মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হয়েছে। অনেক স্থানে কিছু মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নির্বাচনে ও রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ধর্মের ব্যবহার বন্ধ হয়নি। যার পরিণতিতে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে এ অবস্থা চলতে পারে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, নিমচন্দ্র ভৌমিক, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, মনীন্দ্র কুমার নাথ, এড. তাপস কুমার পাল, পূরবী মজুমদার, রমেন মণ্ডল, শ্যমল রায়, কিশোর রঞ্জন মণ্ডল, বিপ্লব দে, ব্রজ গোপাল দেবনাথ, প্রাণোতোষ আশ্চার্য্য শিবু, তাপস কুণ্ডু, গোপাল সরকার, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, দিপালী চক্রবর্তী, বিনয় ঘোষ বিটু, শ্যামলী মুখার্জী, গিরিধারী সাহা, পরিমল ভৌমিক প্রমুখ।

আরো পড়ুন : বাণিজ্য মেলায় প্রতারণা করা হলে স্টল বরাদ্দ বাতিল 

এস/ আই. কে. জে/ 

পূজা উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250