সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া আহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা দিচ্ছে সঙ্গীততারকা বেবী নাজনীন ও অভিনেত্রী জয়া আহসানকে। সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হবে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সিজেএফবি’র সভাপতি এনাম সরকার জানান, আগামী ২৮শে ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। 

সিজেএফবিকে ধন্যবাদ জানিয়ে বেবী নাজনীন বলেন, আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়। 

আরো পড়ুন : বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি : রাহাত ফতেহ আলী খান

জয়া আহসান বলেন, ‘শিল্পের মূল্যায়নে যে কোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে।’

একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

এস/ আই.কে.জে/


বেবী নাজনীন-জয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250