মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

রাষ্ট্রীয় শোক উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ১লা জানুয়ারি উদ্বোধনের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলাটি আগামী ৩রা জানুয়ারি (শনিবার) উদ্বোধন করা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) ইপিবির উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার উদ্বোধনী আয়োজন পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১শে ডিসেম্বর, ১ ও ২রা জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

ইপিবির পক্ষ থেকে আরো জানানো হয়, জাতীয় কর্মসূচি ও শোক দিবসের মর্যাদা বজায় রাখার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করে আগামী ৩রা জানুয়ারি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রদর্শনী। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রতিবছর এ মেলা বাণিজ্য ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

জে.এস/

বাণিজ্য মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250