বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত

বিনামূল্যে দেখা যাবে চঞ্চলের ‘পদাতিক’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৃণাল সেনের বায়োপিক পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল বছরের ১৫ই আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পায় ‘পদাতিক’।

একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার বাংলাদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ মিলছে। তাও সেটি বিনামূল্যে।  

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেই সুযোগ এনে দিয়েছে। এই উৎসবে সৃজিত মুখার্জীর এই সিনেমাটি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে। উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘পদাতিক’ দেখতে পারবেন দর্শক।

আরও পড়ুন: এবার মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, সিনেমা শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও। উপস্থিত থাকতে পারেন নির্মাতা সৃজিতসহ সিনেমার কলাকুশলীরা।

পদাতিক’-এ মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

এসি/কেবি

‘পদাতিক’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250