বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে সহিংসতা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পূজাকে কেন্দ্র করে একটি মহল খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‎আমাদের দেশে সনাতন ধর্মীদের বড় উৎসব চলছে। এই উৎসবকে শান্তিপূর্ণ করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল যারা চাচ্ছে, ধর্মীয় উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখরভাবে হতে না পারে, সেই চেষ্টা করছে। এই একটি মহলই খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে।’

আজ ‎সোমবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং সেখানে তিনজন নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন— এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাংবাদিক একটি সত্যি প্রশ্ন করেছেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। তবে কারোর ইন্ধনে যাতে ঘটনা ঘটাতে না পারে আমরা এইজন্য সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। আমাদের পার্বত্য চট্টগ্রামের যিনি উপদেষ্টা তিনি সেখানে রয়েছেন, তিনি বিষয়টা দেখছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।’

এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে। এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরে থেকে আসে। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না।'

জে.এস/

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250