শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, যে প্রতিশ্রুতি নিয়ে তারা নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নিয়েছেন, তা যথাযথভাবে পালন করবেন। দায়িত্ব পালনে তারা নিরপেক্ষ থাকবেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যাবেন না। তবে নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক নিয়ন্ত্রণ চান না বলেও জানান সিইসি।  

রোববার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনের লবিতে আয়োজিত নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির বার্ষিক সাধারণ সভা ও ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না জানিয়ে নাসির উদ্দিন বলেন, কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের ওপরও রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। নয়তো আগের অবস্থায় ফিরে যাবে। 

সিইসি বলেন, সব জায়গায় মতদ্বৈধতা থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারেন না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নেবো, কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেবো।

এ এম এম নাসির উদ্দিন বলেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বললো আর আমি তালি বাজাতে থাকলাম, এটা যাতে না হয়।

এ সময় সাংবাদিকদের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পার্ট উল্লেখ করে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

হা.শা./কেবি

সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250