রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

৮ ও ৯ই এপ্রিল ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ৮ ও ৯ই এপ্রিল সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে ঈদে ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা আছে, নিয়মানুযায়ী কেউ চাইলে সেই ছুটি নিতে পরবেন বলে জানান তিনি। 

সোমবার (১লা এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এক দিনের ছুটি বাড়ানোর প্রস্তাব নাকচ হয়ে যায়।

ঈদে সরকারি ছুটি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুযায়ী এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ই এপ্রিল। ১১ই এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।

সচিব বলেন, আগামী ৮ ও ৯ই তারিখ নির্বাহী আদেশে ছুটি থাকছে না। ঈদের ছুটি স্বাভাবিকভাবেই হবে। ১১ তারিখ ঈদ হবে, এটা ধরে ঈদের আগের দিন এবং পরের দিন ঈদের ছুটি ধরা হবে। তবে কেউ ৮ ও ৯ই তারিখ ঐচ্ছিক ছুটি নিতে চাইলে সেটা আগে থেকে জানিয়ে নিতে পারবে।

ওআ/

ঈদের ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250