সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’ *** ভারতীয় মন্ত্রিসভার বৈঠকের পুরোনো ছবিতে শেখ হাসিনার ছবি বসিয়ে প্রচারণা *** সংসদের ‘ঘোলা পানি’ পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের *** এইচএসসি পরীক্ষা জুনে *** টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান *** হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা *** ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা *** জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, ২১৪ মামলা

নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫২ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

দেশীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’ অপেক্ষা করছে—এমন সতর্কবার্তা দিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, বিদেশিরা বাংলাদেশের নির্বাচনের দিকে উদ্‌গ্রীব হয়ে তাকিয়ে আছে। নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তার ওপর দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন এ কে আজাদ। দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও-টেলিভিশনের বার্তাপ্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে রোববার ২১শে ডিসেম্বর) দুপুরে র‍্যাডিসন ব্লু হোটেলে এই সভার আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নোয়াব সভাপতি বলেন, ‘এই নির্বাচনটা যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সামনে আমাদের মহাবিপদ। অনেক বিদেশি—যাদের সঙ্গে আমরা ব্যবসা করি—তারা কিন্তু খুব উদ্‌গ্রীবভাবে তাকিয়ে আছে আমাদের নির্বাচনের দিকে।’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব সাংবাদিকদের ও বিএনপির বলে মনে করেন এ কে আজাদ। তিনি বলেন, ‘বিএনপি সবচেয়ে বড় দল। যদি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে কোথাও বিএনপিকে ১০টি সিট হারাতেও হয়, আমার মনে হয় এখনকার যে প্রথম আলো সার্ভে করেছে, তাতে বিএনপির ক্ষমতায় আসতে কোনো অসুবিধা হওয়ার কথা না।’

এ কে আজাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250