বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুক্র ও শনিবার কারফিউ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

ঢাকাসহ চার জেলায় শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৫শে জুলাই) রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭শে জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোয় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশজুড়ে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। আগামী রোববার কারফিউ বহাল থাকবে কি-না তা পরবর্তীতে জানানো হবে।

ওআ/ আই.কে.জে

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250