বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

সম্প্রতি পুলিশের ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতিতে রাজনৈতিক কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২২শে অক্টোবর) আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শৃঙ্খলা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। অপরাধী ও আন্দোলন সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হতে পারে।

কিছুক্ষণ আগে পুলিশ একাডেমি থেকে সিদ্ধান্ত এসেছে ২৫২ জন উপ-পুলিশ পরিদর্শককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শৃঙ্খলা একটা বড় ধরনের সংজ্ঞা। এর পরিধি ব্যাপক। কাকে কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়ার হয়েছে সেটা একাডেমি ভালো বলতে পারবে। আমি তাদের এই প্রক্রিয়াটা পুরোপুরি জানি না। এই সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতোমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পন্ন করবো।

এটা আইন-শৃঙ্খলার জন্য বড় ধাক্কা কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বড় কোনো ধাক্কা নয়। তাদের এক ধরনের রাজনৈতিক পরিচয় আছে তাদের সে বিষয় আমলে নিয়েই এই অব্যাহতি কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের জন্য বের করা হয়েছে। 

ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নয়। এখানে তো সংখ্যা কম। যদি দেখা যেতো পুরো ব্যাচের ভেতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকে তাহলে পুরো ব্যচকেও অব্যাহতি দেওয়া হয়।

ডিসিপ্লিন বিষয়টা অনেক বড় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। তাদের অব্যাহতির বিষয়ে কোনো রাজনৈতিক কারণ নেই। এখানে যারা একাডেমিক ইন্সট্রাকটর আছেন তারাই ভালো বলতে পারবেন।

ওআ/কেবি

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250