শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

বাংলাদেশের রোগীদের জন্য ভিসা সহজ করছে চীন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভিসা 'জটিলতার' কারণে চিকিৎসাসেবা নিতে ভারতে যেতে পারছেন না বাংলাদেশের অনেক রোগী। এমন ব্যক্তিদের জন্য বিকল্প হিসেবে চীনে কয়েকটি হাসপাতালে ব্যবস্থা করে দিতে দেশটিকে অনুরোধ করে অন্তর্বর্তী সরকার। এর আওতায় সোমবার (১০ই মার্চ) রোগীদের প্রথম দল দেশটির ইউনান প্রদেশের কুনমিং রওনা হয়েছে।

মোট ৩১ সদস্যের এই দলটিতে আছেন ১৪ জন রোগী, রোগীর পরিবারের সদস্য ছয়জন, পাঁচজন চিকিৎসক ও ট্রাভেল এজেন্সির পাঁচজন প্রতিনিধি। ইউনানের তিনটি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য ঠিক করা আছে। সেখানে এই রোগীরা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

চীনের স্বাস্থ্য–পর্যটন কর্মসূচির আওতায় চিকিৎসা নিতে রোগীদের প্রথম দলটির সেখানে যাওয়া উপলক্ষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির দূতাবাস এসব তথ্য জানায়।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন চীনগামী রোগীদের বিদায় দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুব ভালো উদ্যোগ। এতে বিদেশে চিকিৎসা সেবা নিতে চান, এমন মানুষেরা উপকৃত হবেন।’

এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'চিকিৎসার বিষয়ে বাংলাদেশের রোগীরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। চীনে তাদের জন্য সহজে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগও নেওয়া হয়েছে।'

এইচ.এস/

চিকিৎসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250