বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সংলাপে বিএনপি যে কারণে 'তাড়াহুড়ো' করছে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে চাচ্ছি না এজন্য যে, এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, সংবিধানের বিষয়—তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এসব সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে। বৃহত্তর ঐকমত্য আমরা সৃষ্টি করতে পারব। সেটা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে। সুতরাং, একটু সময় বেশি নিলেও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করছি।’

আজ মঙ্গলবার (২২শে এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত রোববার মুলতবি হওয়া বৈঠক আজ বেলা ১১টা থেকে শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়। ওই দিন সভাটি মুলতবি হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রদত্ত স্প্রেডশিটের বিষয়ে বিএনপি আলোচনা করেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা আমাদের মধ্যে ধোঁয়াশা ও বিভিন্ন রকম বিভ্রান্তির সৃষ্টি করেছে। যে বিষয়ে কমিশন আলোচনা করতে আগ্রহী হয়নি, আমরা মোটেও সেসব বিষয়ে আগ্রহী নই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফাওয়ারি আলোচনা করছি। আজকেই আলোচনা শেষ করতে চাই।’

তিনি বলেন, ‘আজকে আমরা বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আলাপ করে আলোচনা শেষ করতে পারব।’

এইচ.এস/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250