রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় সুতোয় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। সেই ভাগ্যে ঠিক করতেই আজ বুধবার (২১শে জানুয়ারি) ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করে আইসিসি। 

সেই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে—বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প নেবে আইসিসি। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তাশঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে আইসিসি বোর্ডসভায় আজ ভোটাভুটি হয়। তাতে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার আগে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বিসিবিকে। সে জন্যই বিসিবিকে এক দিন সময় দিয়েছে আইসিসি।

সূত্রের বরাতে এমনটা জানিয়েছে ক্রিকইনফো। বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড। র‌্যাংকিংয়ের ভিত্তিতে তারাই অন্যদের থেকে এগিয়ে।

বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু সভার অধিকাংশ প্রতিনিধিই বিসিবির বিপক্ষে ভোট দেয়।

পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে দেখার ভোট দেয়। সভায় ১৫ জন ডিরেক্টর উপস্থিত ছিলেন।

পরে আইসিসি বিসিবিকে জানিয়ে দেয়, আগামী একদিনের মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর যদি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি তাহলেই বিশ্বকাপে দেখা যাবে লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের। অন্যথা, সংক্ষিপ্ত সংস্করণের দশম আসরে দর্শক হতে হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250