বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তামাকমুক্ত দেশ গড়তে যুবসমাজের প্রতিনিধিরা শপথ নিলেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তামাকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজের প্রতিনিধিরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোর অডিটোরিয়ামে এ শপথ নেন তারা।

ডরপ-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান, সিটিএফকের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপ’র উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। স্বাগত বক্তব্য দেন ডরপ’র নির্বাহী পরিচালক এবং গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এইচ এম নোমান।

সাইদুর রহমান বলেন, আমরা তামাক প্রচারক এবং তামাক বিরোধী কর্মী দুজনের সঙ্গেই সম্পৃক্ত হই, যা স্বার্থের সংঘাত সৃষ্টি করে। এনজিওগুলো বর্তমানে মাত্র ছয়টি মূল পয়েন্টে মনোযোগ দিচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। সকল এনজিওর একত্রিত হওয়া অত্যাবশ্যক। পাবলিক প্লেসে তীব্র ধূমপানের উপর কঠোর নিয়মাবলী প্রয়োগ করা উচিত। যদিও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সম্ভব না। তবে আমরা অবশ্যই নির্দিষ্ট এলাকায় বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করতে পারি।

যোবায়ের হাসান বলেন, তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রস্তাবনাগুলো নীতিনির্ধারকদের কাছে পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে। সেটাই হবে এই সম্মেলনের আসল সফলতা।

আরও পড়ুন: কৃষকদের মূল্যায়ন করতে হবে : কৃষি উপদেষ্টা

মোহাম্মদ নুরুল আমিন বলেন, দেশে একটি পরিবর্তন দেখা যাচ্ছে। এটাকে ধরে রাখতে হবে। পরিবারগুলোকে তামাকমুক্ত হতে চেষ্টা করা উচিত। তামাক শুধু একটি মানসিক নির্ভরতা; এর কোনো উপকারিতা নেই। যদিও ১০০ শতাংশ তামাক-মুক্ত দেশ অর্জন করা সম্ভব না, তবে আমাদের সফলতার হার বাড়ানোর জন্য কাজ করতে হবে। আলোচনা শেষে ৭ জন ইয়ুথ চ্যাম্পিয়নকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসি/ আই.কে.জে

তামাকমুক্ত দেশ যুবসমাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250