বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার (৫ই আগস্ট) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি বলেন, ‘আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।’

সাংবাদিকদের কাছে সালাহউদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টার এই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে দোদুল্যমানতা ছিল, তা আর রইল না। পুরো জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে।’

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বের কাছে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হবে বলে আশা করছি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।’

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় বিরাজমান অচলাবস্থার অবসান হবে বলেও প্রত্যাশা করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘এর (প্রধান উপদেষ্টার ঘোষণা) মধ্য দিয়ে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। ব্যবসা-বাণিজ্যসহ কোনো বিষয়ে আর অনিশ্চয়তা থাকবে না। সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে।’

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250