বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন : তিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি।

  

এবার এক পোস্টে তিশা আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের জন্য আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।’

কমেন্ট বক্সে তিশার সঙ্গে ভক্ত-অনুরাগীরা একাত্মতা পোষণ করেছেন। মিলন নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের পুলিশের পোশাক যেন পরিবর্তন করা হয়। পুলিশের এই পোশাকে দেশের অনেক মেধাবী ছাত্রের রক্তের দাগ লেগে আছে, এই পোশাককে দেশের অধিকাংশ মানুষ ঘৃণার চোখে দেখে।’

আরো পড়ুন : শিক্ষার্থীদের সমর্থনে যা বললেন তাহসান

সাইফুল ইসলাম নামে আরেকজনের ভাষ্য, ‘দেশ স্বাভাবিক হতে একটু সময় লাগবে, তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে।’

উল্লেখ্য, ১৯৯৮ সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। নাটকটি রচনা করেন অনন্ত হীরা এবং পরিচালনা করেন আহসান হাবীব।

২০১৪ সালে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তাকে স্কয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে দেখা যায়। ২০১৬ সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। ২০১০ সালের মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা। এ তারকা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।

এস/ আই.কে.জে/

পুলিশ নুসরাত ইমরোজ তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250