মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ

আবারও ট্রলের শিকার কারিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৭ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা কারিনা কাপুর খান আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। কাপুর পরিবারের উত্তরাধিকার আর নবাব পরিবারের বধূ—এ দুই পরিচয়ের সঙ্গে তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব বরাবরই সমালোচনার জন্ম দিয়েছে। এবার সেই বিতর্কে নতুন করে রসদ জুগিয়েছে গ্যালারিতে ঘটে যাওয়া একটি ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি ঘটে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচ চলাকালে। নিজের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল তাদের দুই সন্তান তৈমুর ও জেহ।

সেখানেই উপস্থিত ছিলেন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং ও তার পরিবার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাইফকে দেখে আরতি ও তার মা ছবি তুলতে আগ্রহী হয়ে ওঠেন। তবে অভিযোগ, সেই সময় কারিনাকে প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তারা।

ভিডিওতে কারিনার দিক থেকে আরতির দিকে ছোড়া একাধিক তীক্ষ্ণ দৃষ্টি নেটিজেনদের নজর এড়ায়নি। পরিস্থিতি বুঝে সাইফ নিজেই করিনাকে পাশে ডেকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন। তবে ততক্ষণে মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। কেউ কারিনার আচরণকে ‘অহংকার’ বলছেন, আবার কেউ মন্তব্য করেছেন—এরকম মনোভাব নাকি তার নতুন কিছু নয়।

জে.এস/

কারিনা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250