বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

শীতে ঘুম থেকে উঠে যে নিয়ম মানলে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কারণ এ সময় রক্তচাপ বেড়ে যায়। শীতের সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কিছু নিয়ম মেনে চললে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

শীতে রক্তবাহগুলো সংকুচিত হয়ে যায় ও রক্তসঞ্চালন কমে যায়। আর তাই রক্তচাপ বেড়ে যায় শরীরে। এর থেকেই হয় হার্ট অ্যাটাক। এ সময় লেপ-কম্বলের নিচ থেকে হঠাৎ করে বেরিয়ে পড়া উচিত নয়।

২০-৩০ সেকেন্ড আগে উঠে বসে থাকতে হবে। তারপর আপনার পা বিছানা থেকে নিচে নামিয়ে রাখতে হবে এক মিনিট। এতে আপনার শরীরে রক্তসঞ্চালন বাড়বে।

এই অভ্যাসের পাশাপাশি তামাক, অ্যালকোহল, জাংক ফুড থেকে দূরে থাকুন। নিয়মিত অল্প হলেও শরীরচর্চা করুন। এতে হৃদরোগের ঝুঁকি কমবে।

আরো পড়ুন : থাইরয়েডের সমস্যায় ভুগছেন? যেসব খাবার এড়িয়ে চলবেন

একই সঙ্গে পর্যাপ্ত পানি পান করতে হবে। লবণ ও চিনি খাওয়া কমাতে হবে। পাশাপাশি ফাইবারসমৃদ্ধ খাবার খেলেও হৃদরোগের ঝুঁকি কমবে।

হার্ট অ্যাটাকের লক্ষণ কী?

বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে পুরুষরা প্রধানত বুকে ব্যথা অনুভব করেন। অন্যদিকে নারীদের বেশ কয়েকটি উপসর্গ দেখা দিতে পারে যেমন- শ্বাসকষ্ট, অসুস্থতা বা ঘাড় ও চোয়ালে ব্যথা অনুভব করা ইত্যাদি।

এছাড়া টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে হালকা গ্যাস্ট্রিক বা অদ্ভুত বুকে ব্যথার মতো উপসর্গ অনুভব করতে পারেন।

এস/কেবি

হার্ট অ্যাটাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250