সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী *** বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু *** মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’ *** পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত *** গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ *** গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন *** মধ্যরাতে খুলনার নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ *** ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশ কি বিপদে *** চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে সংসদীয় প্রতিনিধি দল

মুগ ডাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কমবে ওজন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

মুগ ডাল খেতে অনেকেই পছন্দ করেন। কখনো মাছের মাথা দিয়ে, কখনও ফোড়ন দিয়ে মুগ ডালের বাহারি পদ খান কমবেশি সবাই। তবে শুধু স্বাদে আটকে নেই মুগ ডাল, বরং শরীরের একাধিক উপকারে লাগে এটি। এর স্বাস্থ্য গুণের তালিকা জানলে আশ্চর্যও হতে পারেন। চলুন জেনে নিই-

ওজন কমায়

মুগ ডালে থাকা ফাইবারের গুণ অনেকটা সময় পেট ভরিয়ে রাখে। যার ফলে আর খিদে পায় না বেশ কিছুক্ষণ। এতে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে। ফলে পরোক্ষভাবে ওজন বাড়ার ঝুঁকি থাকে না। অর্থাৎ ওজন কমাতে সাহায্য করে মুগ ডাল।

হজম ক্ষমতা বাড়ায়

খাবার হজম করার জন্য আমাদের শরীরের বেশ কয়েকটি উৎসেচক জরুরি। এই উৎসেচকগুলোর অধিকাংশই পাওয়া যায় মুগ ডালে। ফলে খাবার হজমে সমস্যা হয় না। একই সঙ্গে এর মধ্যে আছে ডায়েটারি ফাইবার। এই ফাইবার দ্রুত খাবার পরিপাক করে।

আরো পড়ুন : পুঁটি মাছ খেলে শরীরে কী হয়?

পেট পরিষ্কার রাখে

কোষ্ঠকাঠিন্যসহ পেটের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা মেটাতে হলে জরুরি ব্যালান্সড ডায়েট। আর সেই ডায়েটের অঙ্গ যেন হয় মুগ ডাল।

বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ

মুগ ডালের মধ্যে একাধিক ভিটামিন থাকে। এর মধ্যে প্রধান ভিটামিনগুলো হল বেশ কিছু ধরনের ভিটামিন বি, ভিটামিন কে ও ভিটামিন সি। শরীরের একাধিক গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা রাখে এসব ভিটামিন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শাকসবজি ও ডাল রোগ প্রতিরোধ ক্ষমতার বড় উৎস। মুগ ডালে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া অন্যান্য ভিটামিনগুলো রোগ প্রতিরোধে কিছু কিছু ভূমিকা পালন করে।

অ্যান্টি অক্সিডেন্টের গুণ

ডালের অ্যান্টি অক্সিডেন্ট বেশ কিছু দীর্ঘমেয়দি রোগের বিরুদ্ধে লড়াই করে। এই তালিকায় একদিকে যেমন আছে উচ্চ রক্তচাপ, অন্যদিকে তেমনই রয়েছে ডায়াবেটিস।

কোষের অক্সিডেটিভ স্ট্রেস দূর করে কোষকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট। যা একদিক থেকে ক্যানসার প্রতিরোধীও।

সূত্র: এবিপি লাইভ

এস/ আই.কে.জে

মুগ ডাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250