শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

‘বাংলা ব্লকেডে’ জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনে দ্বিতীয় দিনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা। রোববারের পর সোমবারও (৮ই জুলাই) শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

রাজধানীর ঢাকা কলেজের প্রধান ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, আমরা কোটার বিরোধিতা করছি না। আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলনে নেমেছি। আর কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে।


এ আন্দোলনের সমন্বয়করা গণমাধ্যমকে জানান, রোববার শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তা অবরোধ করা হলেও সোমবার ফার্মগেট পার হয়ে বিভিন্ন মোড়ে অবস্থান নেবেন তারা। বেলা সাড়ে ৩টা থেকে তাদের কর্মসূচি শুরু হবে।

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে রোববার (৭ই জুলাই) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এইচআ/ 

বাংলা ব্লকেড কোটা সংস্কারের আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250