বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, ব্যাগেজ স্ক্যানিংয়ে অতিরিক্ত মনোযোগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাসংক্রান্ত একটি পরিপূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে কয়েকটি অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে যাত্রী, কর্মরত সদস্য এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

নিরাপত্তাব্যবস্থার আওতায় এখন থেকে ভিআইপি ও ভিভিআইপিদের ব্যাগেজ স্ক্যানিং প্রক্রিয়ায় অতিরিক্ত মনোযোগ দেওয়া হচ্ছে। স্ক্যানিং প্রক্রিয়ায় কোনো ব্যতিক্রম লক্ষ করা গেলে তাৎক্ষণিকভাবে ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ (হাই রিস্ক) ব্যাগেজ শনাক্ত হলে তা পুনরায় হাতে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নিরাপত্তা তদারকির অংশ হিসেবে বিমানবন্দরে নিয়োজিত এভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হচ্ছে। একই সঙ্গে সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষভাবে সতর্ক থেকে নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগ্নেয়াস্ত্র বহনকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে আগেভাগেই পূর্বানুমতির মাধ্যমে আগ্নেয়াস্ত্র বহনের তথ্য যাচাই ও রেকর্ড সংরক্ষণের প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা ভঙ্গ করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর আলোকে আমরা নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ইউনিট সর্বদা সতর্ক রয়েছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250