শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিসিএসের আবেদন ফি কমানোর ঘোষণা দিলো পিএসসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। এ বিজ্ঞপ্তিতে আগের মতোই ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পর পৃথক আরেক বিজ্ঞপ্তিতে পিএসসি ৪৭তম বিসিএসের ফি কমানোর ঘোষণা দিয়েছে। যদিও ফি কতো টাকা কমানো হচ্ছে, তা এখনও জানানো হয়নি।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে পিএসসি দ্রুত সিদ্ধান্ত নেবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

আই.কে.জে/

বিসিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250