শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কি সফরে এসেছিলেন পরাগ জৈন? *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের প্রথমবার সেরা তিনে স্টার্ক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলমান অ্যাশেজে প্রথম দুই টেস্টেই অস্ট্রেলিয়ার জয়ে ম্যাচসেরা মিচেল স্টার্ক। পার্থ ও ব্রিসবেনে দুই টেস্টে পেয়েছেন ১৮ উইকেট। আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। তিন ধাপ লাফিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন স্টার্ক। ৮৫২ রেটিং পয়েন্টও তার ১৪ বছরের ক্যারিয়ারে সেরা।

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ফিফটি পাওয়া স্টিভেন স্মিথ টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ লাফিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার সঙ্গে ৪ রেটিং পয়েন্ট ব্যবধানে এগিয়ে এক ধাপ লাফিয়ে দুইয়ে নিউজিল্যান্ড কিংবদন্তি কেইন উইলিয়ামসন (৮২৭)। ক্রাইস্টচার্চ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি পান উইলিয়ামসন।

ব্রিসবেন টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি (১৩৮*) তুলে নেন জো রুট। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা রুটের (৮৯৮) সঙ্গে দ্বিতীয় উইলিয়ামসনের ব্যবধান ৭১ রেটিং পয়েন্টের। সেঞ্চুরি পাওয়ায় ব্যবধানটা বেড়েছে।

জে.এস/

মিচেল স্টার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250