মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন, কীভাবে আড়ালে রইলেন? *** বিশ্বাসযোগ্যতার সংকটকালে সাংবাদিকতা *** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব

শীতের মধ্যেই বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে আগামী বুধবার (২৯শে জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার অঞ্চলে গতকাল থেকে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। শীতের এমন তীব্রতা থাকবে পরদিনও (মঙ্গলবার)। তবে বুধবার থেকে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসেও তিন দিন পর বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এ সময়ের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ওআ/কেবি


বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250