মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

‘আরটিভি ইয়ং স্টার’ ঈশালের প্রথম গান ‘লাল-নীল ভালোবাসা’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৫

#

মাহদীয়া ঈশাল। ছবি: সংগৃহীত

মাহদীয়া ঈশাল গান ভালোবাসে, গাইতে ভালোবাসে। ২০২৩ সালে ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে পরিচিতি পেয়েছে, একই বছর উত্তর আমেরিকা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার প্রথম মৌলিক গান ‘লাল-নীল ভালোবাসা’। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা।

এরই মধ্যে গানটি ‘মাহদীয়া ঈশাল’ ইউটিউব চ্যানেলসহ অডিও প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউন, আমাজন মিউজিকে রিলিজ দেওয়া হয়েছে। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন ঈশালের মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ। গানটি প্রচারিত হওয়ার পর থেকে দর্শকের প্রশংসা পাচ্ছে বলে জানিয়েছে ঈশাল।

ঈশালের বাবা মাহ্সাদুল আলম রূপম ও মা রোকেয়া জাহান হাসি আমেরিকায় কর্মরত। থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেণির শিক্ষার্থী ঈশাল নৃত্য, অভিনয় ও বেহালায় পারদর্শী। সাত বছর বয়স থেকে গান শেখা শুরু করে। সম্প্রতি তারা কয়েক বন্ধু মিলে ‘ল্যুমিনারি’ নামে একটি ব্যান্ড গঠন করেছে। ঈশাল এ ব্যান্ডের লিড ভোকালিস্ট।

জে.এস/

সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250