সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

স্থানীয়ভাবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার, যার প্রতি লিটার দাম পড়বে ১৫৫ টাকা ৯৭ পয়সা। স্থানীয়ভাবে প্রতি কেজি ১০৪ টাকা ৯০ পয়সা দরে ৬ হাজার টন মসুর ডালও কিনবে সরকার।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, একইসাথে ৮ হাজার টন চিনি, প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে।

কমিটির সভায় ২১টি প্রস্তাব থাকলেও অনুমোদন পায় ১৮টি। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি, যার প্রতি টনের দাম পড়বে ২৮৮ মার্কিন ডলার।

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে, প্রতি মেট্রিক টন ৫৮১ মার্কিন ডলার দরে। সার আমদানি করা হবে রাশিয়া থেকেও, প্রতি মেট্রিক টন ২৮৯ দশমিক সাত পাঁচ মার্কিন ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার।

স্পট মার্কেট থেকে ৪টি উৎসে ৪ কার্গো এলএনজি কিনবে সরকার। পর্যায়ক্রমে প্রতি এমএমবিটিইউ এর দাম ৯ দশমিক সাত পাঁচ, ৯ দশমিক তিন ছয়, ৯ দশমিক চার সাত ও ৯ দশমিক দুই তিন মার্কিন ডলার।

এছাড়া খুলনার রূপসা, মৌলভীবাজারের রাজনগর, রাজবাড়ীর গোয়ালন্দতে ২০ বছর মেয়াদী ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।

ওআ/

সয়াবিন তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250