মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বাজারে আসছে সিএনজিচালিত মোটরসাইকেল, লিটারে চলবে ৭০ কি.মি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই প্রথম বাজারে আসছে সিএনজিচালিত মোটরসাইকেল। এই বাইক আনছে বাজাজ। বাই-ফুয়েল প্রযুক্তির ব্যবহারে চালকের খরচ কমানো ও পরিবেশের খেয়াল রাখবে এই  সিএনজিচালিত মোটরসাইকেল। আগামী ১৭ই জুলাই কোম্পনিটি বহুল প্রত্যাশিত এই মোটরসাইকেল বাজারে আনবে।

‘সিএনজি বাইকে ব্রুজার’ নামে বাজারে আসা মোটরসাইকেলটির পরীক্ষা-নিরীক্ষা চালু করে দিয়েছে কোম্পানিটি। বাইকটি ডিসকভার ও পালসারের মতো হবে না, তা অনেকটাই স্পষ্ট করেছে কোম্পনিটি। মূলত নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের জন্য আনা হবে। যারা কম খরচে নিত্য যাতায়াতের জন্য একটি ভালো মাইলেজ-সম্পন্ন বাইক খুঁজছেন তাদের জন্য এটি বিকল্প হতে পারে।

আরো পড়ুন : কুকুরের ঘেউ ঘেউ-এর অর্থ বলে দেবে এআই

বাজাজ অটো লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর রাকেশ শর্মা এক পডকাস্টে জানিয়েছেন, ৩ বছর ধরে এই বাইক বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

পেট্রোল খরচ কত কমবে

বাজাজ দাবি করেছে, মোটরসাইকেলটিতে পেট্রল খরচ ৫০ শতাংশ কমবে। সাম্প্রতিক সময়ে যে হারে তেলের দাম বেড়েই চলেছে, এই অবস্থায় বাজাজ সিএনজি বাইক কিছুটা হলেও স্বস্তি দিতে পারে মধ্যবিত্তদের। এখন যেখানে ১০০ টাকা কিংবা তার বেশি খরচ করতে হয়, এই বাইক এলে তার অর্ধেক খরচ হবে।

কত মাইলেজ

লিটারে ৭০ কিলোমিটার বা তার বেশি বাজাজ সিএনজি বাইকের মাইলেজ হতে পারে। রাইডারদের জন্য বাইকটিতে পেট্রোনজি এবং সিএনজি থেকে পেট্রোল মোডে সুইচ করার অপশন থাকবে। আগামী ১৭ই জুলাই বাইকের দাম ও ফিচার্সের আনুষ্ঠানিক ঘোষণা করবে বাজাজ অটো লিমিটেড।

এস/ আই.কে.জে/

মোটরসাইকেল বাজাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250