মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কুকুরের ঘেউ ঘেউ-এর অর্থ বলে দেবে এআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমান এই যুগে কোনো কিছুই আর অসম্ভব নয়। কুকুর ঘেউ ঘেউ শব্দ করে। এর অর্থ আমাদের মানুষের বোঝা বড়ই কষ্টসাধ্য। তবে যে শব্দের অর্থ এতদিন বোঝা যায়নি, তাই এবার বুঝতে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

কুকুরের ঘেউ ঘেউয়ের অর্থ বোঝা যাবে এমন একটি চমৎকার প্রযুক্তি আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের একদল বিজ্ঞানী।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাণীর ভাষা বোঝার বিষয়টি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তার ধারাবাহিকতায় ইউনিভার্সিটি অব মিশিগানের একদল বিজ্ঞানী এআই ব্যবহার করে কুকুরের ভাষা বোঝার প্রযুক্তি আবিষ্কার করেছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এআই ব্যবহার করেই এবার স্পষ্ট বোঝা যাবে কোনো নির্দিষ্ট কুকুর ঘেউ ঘেউ করে কী বোঝাতে চায়। বোঝা যাবে সে কখন শান্ত আর রাগান্বিত।

প্রাণী মাত্রই শব্দ করে মনের ভাব প্রকাশ করে। তবে এ শব্দ কেবল সমগোত্রীয় প্রাণীই বুঝতে পারে। অন্য গোত্রীয় প্রাণীরা তা স্পষ্ট বা ভালভাবে বুঝতে পারে না। কিন্তু মানুষ একটি উন্নত প্রাণী হিসেবে অন্য গোত্রের প্রাণীদের ভাষা অনুমানের ভিত্তিতে বোঝার চেষ্টা করে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার পাবেন এখন মেসেঞ্জারে

কুকুর প্রাণীদের মধ্যে অন্যতম প্রভুভক্ত প্রাণী। ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা বলছেন, পোষা কুকুর যে ভাষায় মনের ভাব প্রকাশ করে তা উদঘাটন করতে পেরেছেন তারা।

তাদের দাবি, এআই যন্ত্রের সাহায্যে এক বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন তারা। এর মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারবে কোনো নির্দিষ্ট কুকুর রাগান্বিত নাকি শান্ত।

ইউনিভার্সিটি অফ মিশিগান-এর এআই ল্যাবরেটরির প্রধান রাদা মিহালসিয়া এ প্রসঙ্গে বলেন, “কুকুরের স্বরের তারতম্য অনুসারে এই এআই টুলটি কাজ করে। এআই-এর অগ্রগতি মানুষের সঙ্গে প্রাণীর যোগাযোগে বিপ্লব ঘটাতে পারে।”

সূত্র : বিবিসি

এস/ আই.কে.জে/

এআই কুকুর ভাষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250