মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ *** ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ *** ‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ সোমবার (১৫ই ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে নির্বাচন কমিশন থেকে এখনো চাহিদাপত্র দেওয়া হয়নি। চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ ঠিক আছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি আছে, সামনে আরও কঠোর হবে। প্রস্তুতিমূলক কাজগুলোও নির্বাচন কমিশন ভালোভাবেই করেছে।

ওসমান হাদির চিকিৎসা ব্যয় নিয়ে বলেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য টাকা পয়সা কোনো ব্যাপার নয়। যত টাকা দরকার হয়, অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে।

এর আগে, ১২ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

গতকাল রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমামনবন্দর থেকে উড়াল দেয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জে.এস/

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250