রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

শাহদীন মালিককে সুপ্রিম কোর্টে দুদকের অস্থায়ী আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

আইনজীবী ড. শাহদীন মালিক। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা পরিচালনার জন্য আইনজীবী ড. শাহদীন মালিককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৪ই আগস্ট) দুদকের পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহারের সই করা বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে নিয়োগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার দরখাস্ত বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন দুর্নীতি দমন কমিশনের মামলাগুলো পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৩৩(৩) ধারা অনুযায়ী আপনাকে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগের শর্তগুলো হলো—কেস টু কেস ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ হবে; এ নিয়োগে থাকাকালে দুদকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করা যাবে না; রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া যাবে না; প্রয়োজনে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে। এ ছাড়া এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কমিশন যেকোনো সময় কোনো কারণ ছাড়াই তা বাতিল করতে পারবে।

দুদক সাধারণত বিজ্ঞপ্তির মাধ্যমে প্যানেল আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেয়। কমিশনের ওয়েবসাইটে গত ১১ই ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জেলা পিপি পদে নিয়োগ পেতে ১০ বছরের মামলা পরিচালনার অভিজ্ঞতা ও ন্যূনতম ১০টি মামলা নিষ্পত্তির শর্ত দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের জন্য হাইকোর্ট বিভাগে ১০ বছরের অভিজ্ঞতা ও ১০টি মামলার নিষ্পত্তি থাকা বাধ্যতামূলক। অবসরপ্রাপ্ত বিচারকদের ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করা হলেও রাজনৈতিক দলের পদে থাকা, সাজাপ্রাপ্ত হওয়া কিংবা ঋণখেলাপি হলে প্রার্থীরা অযোগ্য বলে বিবেচিত হন।

ড. শাহদীন মালিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250