বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন *** এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু

আন্তর্জাতিক মাস্টার হলেন দেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু নীড়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাস্টার হয়েছেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। শুক্রবার (৪ঠা অক্টোবর) হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে হারিয়েছেন নীড়। এতে আট রাউন্ডে ছয় পয়েন্ট হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন তিনি।

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। নীড়ের রেটিং ইতোমধ্যে ২৪৫০। দুটি নর্ম আগেই ছিল নীড়ের। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার সকল শর্ত পূরণ করেছেন তিনি।

নীড়ের আন্তর্জাতিক মাস্টার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার হারুন অর রশীদ বলেন, 'আজকের জয়ের ফলে নীড় আরেকটি নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার হয়েছে।'

আরও পড়ুন: মেসির জোড়া গোলে শিরোপা জিতলো মায়ামি

আন্তজার্তিক মাস্টার হওয়ার পথে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙেছেন নীড়। নিয়াজকে ছাড়িয়ে তিনি এখন সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৫ বছর ৫ মাসে আন্তজার্তিক মাস্টার হয়েছিলেন নিয়াজ। 

অন্যদিকে ১৪ বছর ৩ মাসে আন্তজার্তিক মাস্টার হওয়ার খেতাব অর্জন করেছেন নীড়। তাকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ। বাকি চারজন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।

এসি/ আই.কে.জে/

দাবাড়ু নীড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250