সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মেসির জোড়া গোলে শিরোপা জিতলো মায়ামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি - সংগৃহীত

আরও একটি শিরোপা নিজের করে নিলেন লিওনেল মেসি। ইতিহাসে প্রথমবারের মতো ‘সাপোর্টারস শিল্ড’ জিতেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিজের করে নেয় মায়ামি।

ম্যাচে জোড়া গোল করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন মেসি। অন্য গোলটি এসেছে লুইস সুয়ারেজের পা থেকে। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ ট্রফি জিতেছে মায়ামি। ২০২০ সালে এমএলএসে পা রাখার পর এই টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ট্রফি। ১৬টি ভিন্ন দল এখনো পর্যন্ত জিতেছে এই ট্রফি। সবচেয়ে বেশি চারবার করে জিতেছে এলএ গ্যালাক্সি ও ডিসি ইউনাইটেড।

ম্যাচের ৪৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি বক্সের অনেকটা দূর থেকে ফ্রি কিক পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।



দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে কলম্বাস। তবে ম্যাচের ৪৮ মিনিটে গোল করে আবারও মায়ামির লিড বাড়িয়ে দেন সুয়ারেজ। এর ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় কলম্বাস। তবে শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে মায়ামি।

ম্যাচ শেষে অ্যাপল টিভিকে মেসি বলেন, ‘আমি খুশি। মৌসুমের শুরুতে আমরা জানতাম যে, এই শিরোপার জন্য লড়াই করতে পারে মায়ামি। শুরু থেকেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি, লক্ষ্য পূরণের মতো ফুটবলার আমাদের আছে। প্রথম লক্ষ্য পূরণ হলো, আমি খুশি। এখন আমরা তাকিয়ে আছি পরেরটিতে।’

আই.কে.জে/



মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250