শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা, আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের অন্যতম তরুণ নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তার বিরুদ্ধে ‘বাসায় নিয়ে’ গিয়ে ‘গুরুত্বপূর্ণ ফাইল গায়েব’ করার অভিযোগ করেছেন বিএনপির এ নেতা।

আজ সোমবার (২২শে সেপ্টেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান-২০২৫ উদ্বোধন করতে গিয়ে মেয়র এ কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার লক্ষ্যে ময়লা-আবর্জনা সংগ্রহের যন্ত্রপাতি কেনার গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানোর পর এখনো কোনো ফলাফল পাওয়া যায়নি। তিনটি প্রজেক্ট এখনো স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে আছে।

তিনি বলেন, উপদেষ্টা যখন এসব প্রজেক্টের ফাইল দেখেন, তখন তিনি ফাইলগুলো মন্ত্রণালয়ে রাখেন না। বাসায় নিয়ে যান। এটা হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক চিত্র। ফাইল আছে, সবই আছে। খুব চমৎকারভাবে তারা (উপদেষ্টা) বাসায় নিয়ে যান। মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যায়।

এ সময় প্রধান অতিথি টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার বক্তব্যে মেয়রকে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার পরামর্শ দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্পগুলোর অর্থায়নের ব্যাপারে চেষ্টা করবেন বলে জানান।

অনুষ্ঠানে অংশ নেন ইয়ং ওয়ান করপোরেশন এবং কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও কিহাক সুং, সিআইইউর ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শাহাদাত হোসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250