শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

৩০ কোটি টাকার ঘড়ি পরেছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার (৬ই মে) প্রথমবারের মতো মেট গালার আয়োজনে অংশ নেন বলিউড তারকা শাহরুখ খান। মেট গালায় তারকাদের পোশাক ও সাজের দিকে চোখ থাকে ফ্যাশন দুনিয়ার। এদিকে আগে অনেকবারই নিজের ঘড়ি প্রীতির কথা বলেছেন শাহরুখ। 

জানিয়েছেন, জন্মদিনে ঘড়ি উপহার পেতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। এবার জানা গেল, মেট গালার জন্যও বিশেষ একটি ঘড়ি বেছে নিয়েছিলেন অভিনেতা। যার দাম চমকে ওঠার মতোই। খবর হিন্দুস্তান টাইমসের। শাহরুখ খানের হাতের এ সুইস ব্র্যান্ডের ঘড়িটির দাম ২ দশমিক ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০ কোটি টাকা!

শুধু ঘড়ি নয়, এদিন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কাড়েন শাহরুখ। তার পরনে ছিল সিল্কের শার্ট, প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট।

গলায় হীরা, পান্না ও সোনার গয়না; বিশেষ নজর কাড়ে হীরাখচিত ইংরেজি ‘কে’ অক্ষরের লকেট। হাতে আংটি, ঘড়ি, কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ। সব মিলিয়ে ঝলমলে রাজকীয়তায় মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।

শাহরুখ বলেন, ‘আমার সন্তানরা মেট গালা ঘিরে দারুণ রোমাঞ্চিত ছিল। সব্যসাচী যখন আমন্ত্রণ জানালেন, ওরা খুব খুশি হয়। আমি নিজে থেকে আসতাম কী না, জানি না। এটাই হয়তো আমার প্রথম ও শেষ মেট গালা।’

এইচ.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250