রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার (১৪ই জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা চলছে, তবে কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ না হলে বাংলাদেশ এই বাহিনীতে যোগ দেবে না।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় আমরা যে ফোর্স পাঠাব, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এখানে একেবারে আলাপ-আলোচনা চলছে এখন। কারণ, এখনো কোনো কিছুই ঠিক হয় নাই, কারা থাকবে কারা থাকবে না। পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাব না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে আলোচনায় গাজায় স্থিতিশীলতা আনতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি কিছু শর্তের ভিত্তিতে সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আজ এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মূল কথা হলো, তিনটি শর্তের কথা বলা হয়েছে। যেকোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাব না। প্রথমত, আমরা ওখানে লড়াই করতে যাব না। দ্বিতীয়ত, ওখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সে ক্ষেত্রে তো আমরা যাব না। কাজে আমাদের শর্তগুলো যেগুলো, সেগুলো মোটামুটি পরিষ্কার। কিন্তু এরপর আমরা চিন্তাভাবনা করব। কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’

যেহেতু এখনো বাহিনী তৈরির কাজ শুরু হয়নি, সরকারের মেয়াদ শেষের দিকে, এ অবস্থায় এটি নিয়ে আলোচনা করা যুক্তিসংগত কি না, সে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে, সরকার কিন্তু থাকছে। মানে কিছু ব্যক্তি চলে যাবে, আরও কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন এবং দেশের এনগেজমেন্ট দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। আমরা এমন কিছু করব না বা করছি না, যেটা এই সরকার সরে গেলেই একেবারে পরবর্তী সরকার এসে উল্টেপাল্টে দিতে হবে। কারণ, যে ট্রানজিশন হবে, আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে। ২০২৪-এর আগস্টে যেটা হয়নি, সেটা তো একটা ভায়োলেন্ট পরিবর্তন ছিল।’

সেখানে অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে, সেগুলো পরবর্তী সরকারের জন্য গুছিয়ে রাখা হচ্ছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘যতটুকু সম্ভব, অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত বা ডেপ্লয়মেন্টের সিদ্ধান্ত, সেটা পরবর্তী সরকারই নেবে, আমরা মনে করি না যে আগামী তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ের সমাধান হয়ে যাবে। কারণ, এটা শুধু আমাদের বিষয় না, সব বিশ্বের একটা বড়সংখ্যক দেশের যুক্ততার বিষয়টি রয়েছে।’

তৌহিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250