সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

চশমার বিকল্প কোনো ওষুধ কি আছে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সমাজে একটা ধারণা প্রচলিত আছে তা হলো- চোখের ডাক্তারের কাছে গেলেই চশমা ধরিয়ে দেবে। আর কিছুদিন পরপর পাওয়ার বাড়াতে হবে, চশমা হয়ে যাবে সারা জীবনের সঙ্গী। শুধু প্রচলিত আছেই নয়, এ ধারণা থেকে অনেকেই নিয়মিত চোখ পরীক্ষা করানো থেকে বিরত থাকেন। যদিও বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত, বিশেষ করে শিশু এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের। তবে চশমার বিকল্প কোনো ওষুধ কি আছে? কিংবা চশমা আসলে কেন প্রয়োজন, কাদের দরকার, কিছুদিন ব্যবহার করার পর কি চশমা থেকে মুক্তি পাওয়া যাবে, এ রকম নানান প্রশ্ন আমাদের মনে আসে। আসুন এ সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো দূর করি।

যাদের দূরের বা কাছের দৃষ্টির ত্রুটি চশমা দিয়ে ভালো হয়, তাদের চশমা ব্যবহার করে যেতে হবে। সাধারণত জন্মগতভাবে কারও চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় কম বা বেশি থাকলেই তাদের চশমা প্রয়োজন হয়।

আরো পড়ুন : প্রেমের সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখার ‘ফর্মুলা’

এখন প্রশ্ন, কত দিন চশমা ব্যবহার করতে হবে, চশমা কি সারা জীবন থেকে যাবে নাকি একটা সময় বাদ দেওয়া যাবে?

সাধারণত ৪ থেকে ৬ মাস অন্তর চশমার পাওয়ার পরিবর্তন হতে পারে এবং সেটা ২০ কি ২১ বছর বয়স পর্যন্ত। এর মধ্যে নিয়মিত ফলোআপের মাধ্যমে শুধু আপনার চোখের চিকিৎসক জানাতে পারবেন চশমা থাকবে, পাওয়ার পরিবর্তন হবে, নাকি চশমা বাদ দেওয়া যাবে। অনেক ক্ষেত্রে সারা জীবন চশমা ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আবার স্বাভাবিক স্বচ্ছ দৃষ্টি থাকার পরও চোখের বাঁকা বা ট্যারা রোগের চিকিৎসার অংশ হিসেবেও চশমা দেওয়া হয়।

চশমার বিকল্প কি কোনো ওষুধ আছে?

না, নেই। চশমার কোনো বিকল্প হয় না, তবে ‘ল্যাসিক’ এবং অন্যান্য রিফ্র্যাকটিভ সার্জারির মাধ্যমে চশমা থেকে মুক্তি মিলতে পারে। তবে এই অস্ত্রোপচারের আগে কিছু পরীক্ষা করে দেখতে হয় যে, রোগী ল্যাসিক বা এ–জাতীয় অস্ত্রোপচারের জন্য উপযোগী কি না। শুধু চক্ষুবিশেষজ্ঞের পরামর্শমতোই যেকোনো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

এস/ আই.কে.জে/


ওষুধ চশমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250