বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

বাগেরহাটে খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাগেরহাটে খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার পর শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

নিহত ফাতেমার বয়স আট বছর। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে অন্ধকার থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছিল। পরে ভোর পৌনে ৫টার দিকে ডুবুরিরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের বলেন, নিহত শিশুর মা মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানা গেছে। রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে তিনি মেয়েকে নিয়ে দিঘিতে গোসল করতে নামেন। এ সময় একটি কুমির শিশুটিকে আক্রমণ করে গভীর পানিতে টেনে নিয়ে যায়।

মাজারের খাদেম ও স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটির কারণে সেখানে দর্শনার্থীদের ভিড় ছিল। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, পাহারাদার থাকা সত্ত্বেও এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ ভাবেননি।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় যুবকেরা নৌকা নিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে কুমিরটি তাকে গভীর পানিতে নিয়ে যায়। শিশুটির বাবার পরিচয় ও স্থায়ী ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। তল্লাশির জন্য দিঘিতে চারটি নৌকা মোতায়েন করা হয়।

বাগেরহাট সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত মাজারের প্রধান দুটি ঘাটে সাময়িকভাবে গোসল বা পানিতে নামা নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে প্রশাসন।

এদিকে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ঘাটে কুমিরের প্রবেশ ঠেকাতে দ্রুত নিরাপত্তা বেষ্টনী (ব্যারিকেড) নির্মাণ করা হবে।

তিনি বলেন, আগের এক আইনশৃঙ্খলা কমিটির সভায় ঘাটগুলোতে লোহার খাঁচার মতো বেষ্টনী দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সেই কাজ দ্রুত শেষ করা হবে।

বাগেরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250