সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

স্ত্রী অল্পতেই রেগে যান? যেভাবে শান্ত করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেক স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়াবিবাদ হয়ে থাকে এটাই স্বাভাবিক। তবে কখনও কখনও তা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন এক পর্যায়ে দম্পতিরা বিচ্ছেদের পথে হাঁটেন। তাই আপনার স্ত্রী যদি অল্পতেই রেগে যান, যেভাবে শান্ত করবেন তার কয়েকটি টিপস মাথায় রাখুন। যেমন-

বিরক্তিবোধ এড়িয়ে চলুন : স্ত্রী রেগে গেলেও তার সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন। বিরক্তি দেখাবেন না। তার কথা শুনুন, তার কথা ভালোভাবে বুঝুন। তিনি কি বলতে চাইছেন, তার অনুভূতি বুঝে তার সঙ্গে কথা বলুন। এতে দেখবেন তিনি খুব সহজেই শান্ত হয়ে যাবেন। 

সঙ্গীকে বোঝান: স্ত্রী প্রচণ্ড পরিমাণে রেগে গেলে তাকে বোঝানোর চেষ্টা করুন। ধৈর্য ধরে তার কথা শুনবেন। আপনিও যদি রেগে যান, তাহলে অশান্তি বাড়বে। নিজে শান্ত থাকুন। যদি তিনি কোনও ভুল করেন তাহলে তাকে ভালোভাবে শান্ত মাথায় বোঝাবার চেষ্টা করুন। 

আরো পড়ুন : কীভাবে সুন্দর করে কথা বলবেন?

ক্ষমা করবেন: স্ত্রী ভুল করেও চেঁচামেচি করলে তাকে দ্রুত ক্ষমা করে দিন। কারণ তিনি যদি তার ভুল স্বীকার করে নেন তাহলে তাকে ক্ষমা করে দিন। তাহলে ধীরে ধীরে পরিস্থিতি ভালো হবে। আপনার সঙ্গে অশান্তিটা কমবে। 

সারপ্রাইজ : স্ত্রী আপনার ওপর খু্ব বেশি রেগে গেলে তাকে খুশি করতে একটি সারপ্রাইজ দিন। পারলে তাকে পছন্দের ফুল, চকোলেট, কোনও বিশেষ উপহার দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনার স্ত্রীর রাগ কমবে। 

তর্ক করবেন না : স্ত্রী রাগ করলে তার সঙ্গে তর্ক করতে যাবেন না। এতে ঝগড়া বেড়ে যাবে। তার কথা মন দিয়ে শুনবেন। পরে এ নিয়ে কথা বলুন। 

জড়িয়ে ধরুন : যখন আপনার স্ত্রী আপনার ওপর প্রচণ্ড পরিমাণে রেগে যাবেন সে সময় তাকে ভালোবেসে জড়িয়ে ধরবেন। তার হাত চেপে ধরুন। তাহলে দেখবেন তার রাগ আস্তে আস্তে কমে যাবে। 

সংসারের কাজে তাকে সাহায্য করুন: সবসময় সম্ভব না হলেও সময় পেলে বাড়ির কাজে স্ত্রীকে সাহায্য করুন। তাহলে দেখবেন আপনার উপর স্ত্রীর রাগ অনেকটাই কমে গেছে।  

এস/ আই.কে.জে/


স্বামী-স্ত্রী সঙ্গী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250