শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রোজা রেখে চুল ও নখ কাটা যাবে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মে রোজা একটি ফরজ ইবাদত। আর এই ফরজ ইবাদতের মাস পবিত্র রমজান মাস। এই মাসে ধর্মপ্রাণ মুসলমান রোজা রাখার ধর্মীয় বিধান পালন করে থাকেন। এ মাসজুড়ে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদতে মশগুল হন, দান-সদকা করেন, রোজা রাখেন। আর এই রোজাকে ঘিরে আমাদের মধ্যে ঘুরপাক খায় নানা প্রশ্ন। তার মধ্যে একটি হলো- রোজা রেখে নখ ও চুল কাটলে রোজার ক্ষতি হবে কিনা? ইসলাম এ ব্যাপারে কী বলে---

এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, সিয়ামরত অবস্থায় কেউ যদি হাতের নখ কাটেন বা অবাঞ্ছিত লোমগুলো কাটেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এটা জায়েজ রয়েছে। এটি মাকরুহ হবে না। সিয়ামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পরিচ্ছন্নতার জন্য এটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যায়। উত্তম হলো, এগুলো কেটে নেয়া।  

আরো পড়ুন: রোজা শরীরের যে সব উপকার করে জানলে অবাক হবেন

একই প্রশ্নের উত্তরে শায়খ মাহমুদুল হাসান বলেছেন, রোজা অবস্থায় নখ কাটাতে বা চুল কাটতে কোনো অসুবিধা নেই। এগুলোর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই।

তথ্যসূত্র : সহিহ বুখারি, হাদিস : ৩/৩৩; সুনানে কুবরা, বায়হাকি, হাদিস : ৮২৫৩; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৯৩১৯)

এসি/  আই.কে.জে


রোজা চুল-নখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250