মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মানুষের মৃত্যুর দিনক্ষণ সত্যিই কি জানাতে পারে এআই?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। এখন মানুষের মৃত্যুর দিনক্ষণও বলে দিচ্ছে এআই। এআই-এর সাহায্যে তৈরি হয়েছে এমন একটি অ্যাপ, যা বলে দিতে পারবে মৃত্যুর সময়! এই বছরের জুলাইতে সামনে এসেছে এই অ্যাপ। আর এর মধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। সত্যিই কি এটা সম্ভব?

আদতে এটা নির্দিষ্ট করে বলা কারো পক্ষেই সম্ভব নয়। চিকিৎসকরা অনেক সময় রোগীর অবস্থা দেখে বলেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে বলবে মৃত্যুর সময়। মূলত বয়স, উচ্চতা, ওজন, প্রতিদিন নেওয়া ক্যালোরির মাপ, শারীরিক পরিশ্রম এবং আরও একাধিক বিষয় মাথায় রেখেই এই হিসাব নিকাশ করে অ্যাপটি।

অ্যাপটির ডেভেলপার ব্রেন্ট ফ্যানসন জানিয়েছেন, ১২০০টি লাইফ এক্সপেনটেস্টি সমীক্ষার তথ্য দিয়ে এই এআই টুলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিনামূল্যে ব্যবহার করা যায় এই অ্যাপ, তবে সাবস্ক্রিপশন জরুরি। এরই মধ্যে ১ লাখ ২৫ হাজার বার ডাউনলোড হয়েছে অ্যাপটি।

আরো পড়ুন : স্মার্টফোনে ভাইরাস আছে কিনা বুঝবেন কিভাবে?

অ্যাপে লেখা রয়েছে, যে কোনো ব্যক্তির মৃত্যুর একটি সম্ভাব্য সময় বলে দিতে পারবে এই অ্যাপ। একজন ব্যক্তি কোথায় থাকেন, ধূমপান করেন কি না, জীবনযাপনের ধরণ এবং বিএমআই তথ্য দিলে বলে দেওয়া যাবে কতদিন বাঁচতে পারেন ওই ব্যক্তি।

একাধিক সমীক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে এই অ্যাপের তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। এখান থেকে ইঙ্গিত পাওয়া মাত্র নিজেকে শুধরে নিতে পারবেন যে কেউ। একাধিক পরামর্শও দিয়ে থাকে এই অ্যাপ। যেমন- ওজন নিয়ন্ত্রণ রাখা, প্রতিদিন নিয়ম করে শারীরিক পরিশ্রম, ধূমপান বন্ধ করা, পরিমিত খাওয়া, মদ্যপান বন্ধ করে দেওয়া, পর্যাপ্ত ঘুমানো, নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর শারীরিক পরীক্ষা করানো, স্বাস্থ্য ঠিক রাখতে দুশ্চিন্তা না করা ইত্যাদি।

সূত্র: ইন্ডিয়া টুডে

এস/ আই.কে.জে/

এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250