শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

বাসায় হঠাৎ অতিথি? আপ্যায়নে এই পিঠা খাইয়ে চমকে দিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত আসি আসি করছে। নতুন ধানের চালের গুড়া এখন অনেকের ঘরে, খেজুর গুড়ও চলে আসবে কিছুদিনের মধ্যে। সন্ধ্যায় শহরের রাস্তায় পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। তবে চাইলেও হয়তো তিল নারিকেল পুলি পিঠা খুঁজে পাবেন না শহরের অলিগলিতে। অথচ চাইলেই খুব সহজে বানানো যায় এই পিঠা। আবার বাসায় হঠাৎ অতিথির আগমন ঘটলেও খুব সহজেই এটি তৈরি করে খাওয়াতে পারবেন। রইলো রেসিপি-

প্রথমেই বানাতে হবে পিঠার পুর। তার জন্য লাগবে নারিকেল কোরানো ১টি, খেজুরের গুড় ১.৫ কাপ, সাদা তিল ১/২ কাপ পরিমাণ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ২/৩টি, তেল ভাজার জন্য পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন পুর

প্রথমে একটি পাত্রে নারিকেল, খেজুরের গুড়, তিল, তেজপাতা, দারুচিনি, এলাচি একসঙ্গে জ্বাল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিন। পুর হয়ে গেলে ঠান্ডা হতে দিন আর দারুচিনি, এলাচ আর তেজপাতা উঠিয়ে ফেলে দিন।

তারপর বানিয়ে নিন পুলি পিঠা। তার জন্য লাগবে চালের গুঁড়া ৩ কাপ, ময়দা ২ কাপ, পানি ১/৩ কাপ এবং লবণ স্বাদমতো।

আরো পড়ুন : শীতের ক্ষীরসা পাটিসাপটার সহজ রেসিপি

যেভাবে বানাতে পারেন পিঠা

একটি পাত্রে পরিমাণমতো পানি ফুটিয়ে তাতে স্বাদমতো লবণ, চালের গুঁড়া ও ময়দা দিয়ে অল্প আঁচে নেড়ে ঢেকে রাখুন। সেদ্ধ হলে একটু নাড়িয়ে নামিয়ে নিন, তারপর হাত দিয়ে মথে নিতে হবে। এরপর ডো দিয়ে রুটি বেলে রুটির চারপাশে পুর দিয়ে আটকে দিন। একটা রুটিতে ২-৩টা পিঠা হবে, একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। চাইলে সুন্দর নকশাও করে দিতে পারেন। 

কড়াইয়ে তেল গরম করে বানানো পিঠাগুলো লাল করে ভেজে নিতে হবে। ব্যস তৈরি হয়ে গেল তিল নারিকেলের পুলি পিঠা । 

গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। এই পিঠা চাইলে তাওয়ায় ভেজে অথবা ভাপ দিয়েও খেতে পারেন। মিষ্টি নিজের পছন্দমতো কম বা বেশি দিতে পারেন। এই পিঠা ফ্রোজেন করে ১-২ মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। হঠাৎ বাসায় অতিথি এলে তাদের আপ্যায়নে যখন ইচ্ছে তখন বের করে ভেজে খেতে পারেন।

এস/ আই.কে.জে/


তিল নারিকেল পুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250