মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

টিসিবির পণ্য বিক্রি শুরু

৩০ টাকায় চাল আর ৬০ টাকায় মিলছে ডাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জুলাই মাসের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। সারা দেশের এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে দেয়া হচ্ছে এ পণ্য।

সোমবার (৮ই জুলাই) সকাল ১০টায় বনানীর কড়াইল টি এন্ড টি কলোনি আনসার ক্যাম্প মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন।

তিনি বলেন, স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে; চলবে আগামী ২-৩ মাস। এক কোটি কার্ডধারীকে এ সুবিধা দেয়া হলে অন্তত ৫ কোটি মানুষ এর আওতায় আসবে। 

স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা আজ থেকে পণ্য পাবেন জানিয়ে বাণিজ্য সচিব আরও বলেন, টিসিবির জন্য পেঁয়াজ, আলু আমদানির চেষ্টা চলছে। আশা করি শিগগিরই আনতে পারব। এই মুহুর্তে পেঁয়াজ, আলু, চিনি মজুত না থাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে প্রক্রিয়ার মধ্যে আছে, সম্ভব হলে দেয়া হবে। কিছু কিছু পণ্যের দাম ওঠানামা করছে, আমরা বাজার মনিটরিং করছি।

টিসিবির এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (চাল, ভোজ্যতেল ও মসুর ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের জুলাই মাসের কার্যক্রম সোমবার (৮ই জুলাই) থেকে সারা দেশে শুরু হওয়ার কথা।

এ কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।

এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। দাম পড়বে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল প্রতি কেজি ৩০ টাকা।

ওআ/

টিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250