শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

আবু সাঈদ হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বেরোবি প্রশাসন।

রোববার (৫ই জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।

এছাড়া, সাঈদ হত্যা, হামলা, ভাঙচুর ও সাঈদের মৃত্যুর জন্য দায়ী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সভা চলে।

শাস্তিপ্রাপ্ত ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। 

ওআ/কেবি

আবু সাঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250