সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার (৫ই অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কারের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত শনিবার মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ওই দিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরিফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত অপূর্ব পাল নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করেন। পরে মধ্যরাতে উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা বসুন্ধরা আবাসিক এলাকায় অপূর্বর বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকের পর বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা অপূর্বকে মারধর করেন। অপূর্বকে থানায় আনার পর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় ভাটারা থানার এসআই হাসমত আলী শিক্ষার্থী অপূর্বর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেছেন, এ আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল কোরআন শরিফ অবমাননার কথা স্বীকার করেছেন।

জে.এস/

পবিত্র কোরআন অবমাননা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250