মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তমার আইনি নোটিশের বিষয়ে ব্যবস্থা নেবেন মিষ্টি জান্নাতও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছে অভিনেত্রী তমা মির্জা। 

বৃহস্পতিবার (২৩শে মে) রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

আইনি নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে যা মানহানিকর। এই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। 

আরো পড়ুন: যে কারণে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে তমার আইনি নোটিশ

এদিকে এই নোটিশের জবাবে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিষ্টি জান্নাত বলেছেন, ‘তমার পাঠানো নোটিশ আমি এখনো হাতে পাইনি। তবে বিভিন্ন গণমাধ্যমে খবরটা দেখেছি। আমার মনে হচ্ছে, কারো ইন্ধনেই তমা এই কাজটি করেছেন।’

তমার আইনি নোটিশের প্রেক্ষিতে মিষ্টি নিজেও বসে থাকবেন না বলে জানিয়েছেন। এই অভিনেত্রী বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই, আমি কারো নাম উল্লেখ করিনি। উনি কেন গায়ে মাখলেন জানি না। এখন আমি পাল্টা আইনি ব্যবস্থা নেব। এরকম মিথ্যা নোটিশ দিয়ে হয়রানি করার মানে কি? এখন আমাকেও আইনের দ্বারস্থ হতে হবে।’

এসি/


আইনি নোটিশ মিষ্টি জান্নাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250